ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক যুবদল নেতা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদ হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। গত রোববার মধ্যরাতে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। আহত মাহমুদ হাসান একই এলাকার সেলিম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বাচলের ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত