ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘সম্প্রীতি অটুট রেখে পাহাড়ের উন্নয়নে কাজ করা হবে’

‘সম্প্রীতি অটুট রেখে পাহাড়ের উন্নয়নে কাজ করা হবে’

রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনি প্রচারণায় শেষ দিনে শোডাউনে নেতৃত্বে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। গত সোমবার রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি জনসমুদ্র রুপ ধারণ করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ কোট বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে হাজারোধিক নারী-পুরুষ যোগ দিলে গণজোয়ার পরিণত হয়।

পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ রঙ-বেরঙের পোশাকে গণমিছিলকে ভিন্ন মাত্রা রূপ দিয়েছে। ধানের শীর্ষ প্রতীকের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে এক ভিন্ন মাত্রায় আনন্দ উৎসবের আমেজ সৃষ্ট্রি হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকে সজ্জিত মিছিলটি সড়কের দুইপার্শ্বে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান দীপেন দেওয়ান। গণমিছিলে অগ্রভাগে ছিলেন- সাবেক সফল উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। দীপেন দেওয়ান বলেন- বিএনপি ক্ষমতায় গেলে সম্প্রতি অটুট পাহাড়ের উন্নয়নে কাজ করা হবে। এ সময় তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত