ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর নামে দুদকে মামলা

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর নামে দুদকে মামলা

সম্পদ ও আয় নিয়ে ভিত্তিহীন তথ্য প্রদান ও তথ্য গোপনের অভিযোগে ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেনের স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করেছে। গতকাল মঙ্গলবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে এই মামলা করেন। শাহাদাত হোসেন ফরিদপুর জেলা পরিষদের আগে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সহকারী সচিব (এপিএস) হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের একান্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই শাহাদাত। মামলার এজাহার সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাষড়া দেওয়া এলাকার বাসিন্দা। তবে তিনি ঢাকার পল্লবী এলাকার উত্তর সেনপাড়া মহল্লার একটি ফ্ল্যাটে বসবাস করেন। ২০১৪-১৫ অর্থবছর থেকে তিনি আয়কর দেওয়া শুরু করেন। ওই সময় থেকে তিনি ঢাকার উপকর কমিশনার কর সার্কেল-২৫৬, কর অঞ্চল ১২-তে আয়কর প্রদান করতেন।

তার দাখিলকৃত এসব বিবরণী দেখে সন্দেহ হওয়ায় ২০২৩ সালের ৩১ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে তার আয় ও সম্পদের নথিপত্র চাওয়া হয়।

তিনি ২৩ ফেব্রুয়ারি দুদকের ফরিদপুর কার্যালয়ে এসব কাগজপত্র জমা দেন। পরে সেখান থেকে দুদকের চেয়ারম্যান বরাবর ঢাকায়ও তাকে আয় ও সম্পদ সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত