
ফেনীর ৩টি সংসদীয় আসনে এরইমধ্যে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফেনীতে এসে পৌঁছেছে ভোটের সরঞ্জাম। নির্বাচনে নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে ফেনীতে ৩টি সংসদীয় আসনে মোট ৪২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। কেন্দ্রগুলোর মধ্যে ১২৫টি কেন্দ্রকে সাধারণ, ২৪৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৫৫টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। দাপ্তরিকভাবে কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ বললেও ভোটারদের কাছে এসব কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবির ও র্যাব সদস্যের পাশাপাশি পুলিশের ৪৫টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে ছাগলনাইয়া ৫৪টি ভোটকন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৫টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৪০টি এবং সাধারণ কেন্দ্র রয়েছে ৯টি। পরশুরামে ৩১টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৮টি ও গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ২৩টি। এছাড়া ফুলগাজীতে ৩৬টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ১২টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ২১টি ও সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ৩টি। ফেনী-২ (সদর আসনে) মোট ১৪৬টি কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৭টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ১৩১টি ও সাধারণ কেন্দ্র রয়েছে ৮টি। নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মোট ১৬১টি ভোটকেন্দ্রের মধ্যে দাগনভূঞায় ৭৮টি এবং সোনাগাজীতে ৮৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দাগনভূঞায় ৭৮টি কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ১৫টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ১৫টি এবং সাধারণ কেন্দ্র রয়েছে ৪৮টি।