
গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ খাদে পড়ে গেছে। এতে পিকআপে থাকা তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ একটি পিকআপ হাসেম বাজার থেকে রুপার বাজারের দিকে যাচ্ছিল। সোলাগাড়ী এলাকায় পৌঁছালে পিকআপের সামনের চাকা পাংচার হয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পানিশূন্য খাদে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।