ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

চুয়াডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের নির্বাচনি কার্যক্রম চলাকালে বিএনপির অভিযোগের ভিত্তিতে জামায়াত প্রার্থীর সমর্থক সন্দেহে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে সরানো হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তা রায়হান উদ্দীন ছিলেন কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা। তার স্থলে নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেনকে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে রায়হান উদ্দীনের বিরুদ্ধে কেন্দ্রের কার্যক্রমে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত