ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভুয়া পর্যবেক্ষকের দুই বছরের কারাদণ্ড

ভুয়া পর্যবেক্ষকের দুই বছরের কারাদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-২ আসনের ভাণ্ডারিয়া উপজেলার ২২ নম্বর দক্ষিণ হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সাইফুল ইসলাম নামের এক ভুয়া পর্যবেক্ষককে আইন শৃঙ্খলা বাহিনি আটক করে। পরে তাকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট (নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত) মো. জাকির হোসাইন ভ্রাম্যামন আদালতের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। তিনি উপজেলার হেতালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত