ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, ভোগান্তি

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, ভোগান্তি

ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশে দাগনভূঞা পৌরসভার ময়লার ভাগাড়। বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা না থাকায় পৌর এলাকার সব ময়লা-আবর্জনা ফেলা হয় সেখানে। বিভিন্ন ধরনের পশুপাখি ময়লার স্তূপে বিচরণ ও ঘাটাঘাটি করতে দেখা যায়। পচা ময়লা-আবর্জনার তীব্র দুর্গন্ধ ও সেগুলো পোড়ানোর ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন জনসাধারণ। এছাড়া স্থানটি পার হওয়ার সময় ভোগান্তি পোহাতে হয় পথচারী ও যানবাহন যাত্রীদের। অনেকে বাধ্য হয়ে দুর্গন্ধের কারণে হাত দিয়ে নাক-মুখ বন্ধ করে রাখেন তারা। এছাড়া স্থানটি অতিক্রম করার সময় গাড়ির গতি বাড়িয়ে দেন চালকরা। এতে দুর্ঘটনা ঘটেছে কয়েকবার। বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি। জানা যায়, গত ৩ বছর ধরে দাগনভূঞা পৌরসভার ৭নং ওয়ার্ড কৃষ্ণরামপুরের এই জায়গাটিতে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে স্থানটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। ছড়িয়ে পড়া জীবাণুর কারণে স্থানীয় অনেক বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েছেন।

শ্বাসকষ্ট, অ্যাজমা, এলার্জিসহ বিভিন্ন রোগের ঝুঁকিতে রয়েছে জনসাধারণ। অবস্থা এতটাই বেগতিক যে, অনেকেই এলাকা ছাড়ার পরিকল্পনা করছেন। ময়লার দুর্গন্ধে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যানবাহনের যাত্রী, পথচারী ও স্থানীয় এলাকাবাসী জানান, ময়লার স্তূপে সারা দিন মশা-মাছি ভনভন করে। পচা-আবর্জনা আর সেগুলো পোড়ানোর ধোঁয়ার তীব্র গন্ধে চলাচল করতে কষ্ট হয়। গাড়ি চালকরা স্তূপের পাশ দিয়ে মস দুর্গন্ধের কারণে দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ময়লা-আবর্জনা উন্মুক্ত স্থানে ফেলায় বাতাসের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে। নাকে হাত দিয়ে চলতে হচ্ছে। পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ছে।

এছাড়া ময়লার ভাগাড়ের কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয় মিজানুর রহমান সুমন জানান, এসব আবর্জনার স্তূপ থেকে নিয়মিত পরিবেশ দূষিত হচ্ছে। মনে হয় যেন দেখার কেউ নেই। এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীদুল ইসলাম বলেন, রাস্তার পাশে যে ময়লাটা ফেলা হয়, এটা আমরা অনেকটা বাধ্য হয়ে ফেলতে হয়। আমাদের এখানে একটি ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা আছে। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা কিছু জায়গা পেয়েছি। সেটা আমরা পরিদর্শন করেছি। অল্প সময়ে যদি আমরা ডাম্পিং স্টেশনের কাজ শুরু করতে পারি। তাহলে ময়লাগুলো সেখানে ফেলব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত