ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে অপহৃত তিন যুবক উদ্ধার

সিরাজগঞ্জে অপহৃত তিন যুবক উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহৃত ৩ যুবককে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, একই এলাকার শহিদুল, সজিব, জালাল। এ ঘটনায় জড়িত রাজু সেখকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ৩ যুবক ভ্যানযোগে বাড়ি আসছিল। এ সময় মহাসড়ক এলাকার মাদলা এলাকায় সমবায় ফিলিং স্টেশনের কাছে পৌছলে রাজুসহ ৪-৫ জন তাদের অপহরণ করে এবং রাতে শাহজাদপুর উপজেলার চর এলাকায় একটি বাড়িতে আটক রেখে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ চাঁদা না দিলে তাদের প্রাণনাশের হুমকিসহ নানা রকম ভয়ভীতি দেখানো হয়। এ সংবাদে পুলিশ রাতেই ওই চর এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ যুবককে উদ্ধার করা হয় এবং একই এলাকার রাজুকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত