ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শিবচর বাজারের অবৈধ স্থাপনা অপসারণ

শিবচর বাজারের অবৈধ স্থাপনা অপসারণ

মাদারীপুরের শিবচরের একটি বাজারে অভিযান চালিয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অর্পিত সম্পত্তিতে নির্মিত একটি অবৈধ স্থাপনা অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজারটির বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ১২ দোকানকে ৫৭ হাজার টাকা জরিমানা ও একজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃর্তে গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শিবচর উপজেলার ভদ্রাসন বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অর্পিত সম্পত্তিতে বারবার নিষেধাজ্ঞা থাকার পরও সরকারের অনুমতি ছাড়া নির্মানাধীন একটি ভবন ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

একই দিন বাজারটি পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে ১২টি দোকানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি বেকারির এক কর্মচারীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রকারের শিশু খাদ্য ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারের কয়েকটি মিষ্টির দোকানে প্যাকেটসহ ওজন দিয়ে মিষ্টি বিক্রি করা হচ্ছিল। পরিদর্শনে দেখা যায়, ব্যবহৃত প্যাকেটগুলোর ওজন প্রায় ১৫০ গ্রাম পর্যন্ত বেশি। ফলে ক্রেতারা প্রকৃত মিষ্টির ওজনের চেয়ে কম পণ্য পাচ্ছিলেন। প্রাথমিক হিসাবে, এভাবে একটি দোকান বছরে প্রায় ৫০ হাজার টাকার সমপরিমাণ অর্থ অতিরিক্ত আদায় করে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত