ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

শ্রীপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ২২ কোটি টাকা ব্যায়ে সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এসব উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী প্রমুখ। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, প্রকল্প গুলোর মধ্যে, ৫টি উপজেলার ও দুটি পৌরসভার মধ্যে। এগুলো মোট ব্যায় হবে প্রায় ২২ কোটি টাকা। সকল প্রক্রিয়া শেষে ঠিকাদাররা কাজ শুরু করেছে, আগামী বর্ষার আগেই এসব এলাকার জনদুর্ভোগ মুক্ত হবে। প্রকল্পগুলো হলো, ইউনিব্লক দিয়ে শিমলাপাড়া- বড়বাইদ রাস্তা উন্নয়ন, ধনুয়া মাওনা বাজার রাস্তা মেরামত, মাওনা চৌরাস্তা- উজিলাব রাস্তা মেরামত, মাওনা বাজার- গাজীপুর বাজার রাস্তা মেরামত, ফাউগান কালীঘাট বাজার রাস্তা মেরামত, গোসিংগা বাউনি বাজার- ইজ্জতপুর রাস্তা মেরামত, শ্রীপুর আনসার রোড রাস্তা মেরামত করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত