ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের এক ড্রাইভারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস দুটো পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাস নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত