ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জলঢাকায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

জলঢাকায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

নীলফামারীর জলঢাকায় নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার উপজেলার কাঁঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার হামিদুল মেম্বারের বাড়ির পাশে দিনাজপুর ক্যানেল সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মমিনুর ইসলাম (১৫) নামে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়। জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মমিনুর। সে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র। এর আগে গত শুক্রবার বিকাল ৫ টার পর হতে নিখোঁজ হয় মমিনুর রহমান। পুলিশ ও এলাকাবাসী জানান, গত শুক্রবার বিকাল ৫ টার দিকে মমিনুর রহমান তার বাবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ আশপাশ এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করতে থাকেন। রাত অতিক্রম করে গতকাল শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতে একটি লাশ দেখতে পেলে থানা পুলিশকে অবগত করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন এবং উক্ত লাশটি নিখোঁজ মমিনুর রহমানের বলে শনাক্ত করা হয়।

পুলিশের ধারণা অটোভ্যানটি ছিনতাই করতে মমিনুরকে ধানক্ষেতে হত্যা করা হয়। অভাবের সংসারে স্কুল বন্ধের দিনগুলোতে বাবার অটোভ্যান চালাতো পরিবারের একমাত্র ছেলে মমিনুর রহমান।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, উদ্ধার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার কার্যক্রম চলমান ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত