ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে তেল মজুত করায় জেল-জরিমানা

বীরগঞ্জে তেল মজুত করায় জেল-জরিমানা

দেশে জ্বালানি তেল সংকটের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জে একটি বাড়িতে অবৈধভাবে মজুত করা ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সুমা খাতুন।

গতকাল শনিবার বিকালে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার সংলগ্ন একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

দণ্ডপ্রাপ্ত হলেন- ধনগাঁও গ্রামের জগদিশ রায়ের ছেলে পরিতোষ রায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বাড়িতে জারকিন ও বোতল রক্ষিত ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে বাড়িতে তেল মজুদের অভিযোগে পরিতোষ রায়কে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন বিচারক। পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত