ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নারীর গলাকাটা লাশ উদ্ধার

নারীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আমালাগছি এলাকার একটি ভাড়া বাসা থেকে গতকাল শনিবার বেলা ১১টার দিকে ববিতা খাতুন (৩০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে কেটে ফেলা একটি পুরুষাঙ্গ পাওয়া গেছে। নিহত ববিতা উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার হারুন মিয়ার স্ত্রী। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়।

পরে ওই ভাড়া বাসার রুমের ভেতরের বিছানা থেকে ববিতা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে। একই সঙ্গে সেখানে কেটে ফেলা একটি পুরুষাঙ্গও পায় তারা।

এব্যাপারে পলাশবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত