ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যরাতে ডিপো পরিদর্শন করলেন জ্বালানি মন্ত্রী

মধ্যরাতে ডিপো পরিদর্শন করলেন জ্বালানি মন্ত্রী

উত্তরাঞ্চলের প্রদান নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেল ডিপো পরিদর্শন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত শুক্রবার মধ্যেরাতে তিনি এ তেল ডিপো পরিদর্শন করেন। মন্ত্রীর এ পরিদর্শনে জেলাবাসীর মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন রাত ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের বাসা থেকে বের হন মন্ত্রী এবং প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশও জানতেন না মন্ত্রীর গন্তব্য পথ। মন্ত্রী সিরাজগঞ্জ সার্কিট হাউসে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রওনা হন এবং গাড়ির বহর নিয়ে গভীর রাতে বাঘাবাড়ী তেল ডিপোতে উপস্থিত হন। এসময় তেল ডিপো এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, দেশে তেলের কোন সংকট নেই। সবগুলো ডিপোতে তেল দেওয়া হচ্ছে এবং ডিপো থেকে তেলও বের হচ্ছে। তেল বের হওয়ার পরও দেখা যাচ্ছে হাহাকার দেশে তেল নেই। এটা কীভাবে সুষম করা যায় সেসব বিষয়ে ডিপো ইনচার্জদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, বাঘাবাড়ি তেল ডিপোতে কোনো সিন্ডিকেট আছে কিনা এবং চোরাকারবারি বন্ধ করতে হবে। এসময় সেনাবাহিনীর কর্মকর্তাদের ডিপো এলাকায় খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন মন্ত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত