ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় ফসলী জমি থেকে গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার সকালে উপজেলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর থেকে বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া হচ্ছিল। কালবৈশাখীর এই পূর্বাভাসে সকালে ঘুম থেকে উঠে ফসলের মাঠে নামেন আশরাফ আলীসহ ৫ কৃষক। ওই সময়ে আকস্মিক বজ্রপাত হলে পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলার সাপাহার উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নেওয়ার পথে আশরাফ আলী মারা যান। পত্নীতলা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত বাকী চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত