
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম, দাউদকান্দি মডেল থানার ওসি তদন্ত সামছুল আলম প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা, উপজেলা ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু আবদুল্লাহ বায়েজিদ, গেয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান প্রধান, দাউদকান্দি সদর (উত্তর) ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজমুল সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মাসিক আইনশৃঙ্খলা সভায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা সম্পর্কে সভায় অবগত করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা স্ব-স্ব ইউনিয়নের আইনশৃঙ্খলা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।