ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে পাম্প মালিকদের ডিসির নির্দেশনা

রংপুরে পাম্প মালিকদের ডিসির নির্দেশনা

রংপুরে বৈধ ও হালনাগাদ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলসহ যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করতে পাম্প মালিকদের চিঠি দিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক চিঠি রংপুর পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন অনুযায়ী মহাসড়ক বা পাবলিক প্লেসে ড্রাইভিং লাইন্সে বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ব্যতিত যেকোনো ধরনের মোটরযান চালনা করা আইনগত অবৈধ। এছাড়া এই আইন অনুযায়ী ফিটনেস সনদ ব্যতিত বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে কোনো মোটরযান চালনা করা যাবে না। এমন অবস্থায় আইনের বিধান প্রতিপালনের জন্য শুধুমাত্র নিজ নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, মোটরযান চালনার হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, প্রযোজ্যক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ, রুট পারমিট রয়েছে এমন মোটরসাইকেলসহ অন্য মোটরযানকে রংপুর জেলার পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহে রংপুর জেলা পেট্রল পাম্প মালিক সমিতির কাছে অনুরোধ জানান জেলা প্রশাসক।

রংপুর জেলা পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সংগঠক হারুন-অর-রশিদ বলেন, জেলা প্রশাসকের সঙ্গে গত সোমবার পেট্রল পাম্প মালিকদের বৈঠক হয়েছে। এই নিদের্শনা বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত