ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. মেছের উদ্দিন শেখের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযুদ্ধকালীন পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক অধ্যক্ষ আব্দুল আজিজ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক গাজী আজিজুর রহমান দুলাল, সদস্য সচিব খন্দকার তৌহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান তালুকদার, আব্দুস সালাম, বিএনপি নেতা আবু সাঈদ সুইট প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত