ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

স্বামী পলাতক
দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

নওগাঁয় গলায় ফাঁস দেওয়া মিনতি নামে এক গৃহবধুর শয়ন ঘর থেকে রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী জান্নাত পলাতক। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালি উত্তরপাড়া (কালুর মোড়) এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গোয়ালি উত্তরপাড়া এলাকার সালামের ছেলে জান্নাত। তিনি মাদক সেবন করতেন। এ নিয়ে স্ত্রী মিনতির সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। দাম্পত্য জীবনের দুই সন্তান আছে। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। গতকাল সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যান জান্নাত। তার বেরিয়ে যাওয়ার কিছু পর ঘরের ভেতর মিনতির ঝুলন্ত লাশ দেখতে পান স্বজন ও প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে লাশের শরীরে দড়িবাঁধা থাকায় এবং স্বামীর পলাতক থাকার কারণে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা মনে করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত