ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারীতে যুবককে গলা কেটে হত্যা আটক তিন

নীলফামারীতে যুবককে গলা কেটে হত্যা আটক তিন

নীলফামারীতে পরকীয়ার জেরে এক যুবককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

জানা গেছে, নীলফামারী কিছামত দোগাছী এলাকায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

একরামুলের স্ত্রীর সঙ্গে মতিবুল ইসলাম নামে এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার তারা পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।

সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ আলামিনের বাবা একরামুল হক, মা বানু এবং ছোট ভাই আপন ইসলামকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত