ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি

করোনাকালে স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ীদের উদ্যোগে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সুবিধা চালু করা হয়েছিল।

তখন দায়িত্বে ছিলেন ডা. জিল্লুর রহমান যিনি বর্তমানে ঢাকার জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া করোনা পরিস্থিতিতে হাসপাতালের অক্সিজেন সংকট মোকাবেলায় শোয়াইব হাসান পক্ষ থেকে পুরো হাসপাতালের জন্য অক্সিজেন লাইন সংযোজন করে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়, যা সে সময়ের জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও প্রশংসনীয় উদ্যোগ। বর্তমানে হাসপাতালটি ৫০ শয্যার হলেও প্রায় প্রতিটি সিজনে ৯০ থেকে ১০০ জন রোগী ভর্তি থাকেন, ফলে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এই বাস্তবতায় হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হলেও এখনও পর্যন্ত অনুমোদন মেলেনি।

তাই দ্রুত ১০০ শয্যার অনুমোদন প্রদান করার দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ।

বর্তমানে দায়িত্বে থাকা ডা. জাফরিন জাহেদ জিতি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা প্রশংসার দাবিদার।

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় অনুমোদন বাস্তবায়ন এখন সময়ের দাবি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত