
নেত্রকোনার মদনে ‘কবি মির্জা গালিব, গল্পকার সাদত হাসান মন্টো এবং সমকালীনতা’ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মদন পৌর শহরের দেওয়ান বাড়িতে ‘বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন প্রধান অতিথি- লেখক, অনুবাদক ও চিন্তক জাভেদ হুসেন। সভাপতিত্ব করেন, ‘বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র’ এর সভাপতি দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আজহারুল ইসলাম হিরো।
এছাড়াও আলোচনা করেন, লোক গষেক ড.হালিম দাদ খান, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, কবি তানভীর জাহান চৌধুরী, লেখক আহমেদ দীন রুমি, মদন উপজেলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক জাকির তাং উজ্জ্বল, সাংবাদিক রজত কান্তি রায় তাপন, ছড়াকার ও সাংবাদিক জীবন রহমান, কবি ও প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, কবি ও শিক্ষক অমিত দত্ত দিদু, কবি ও শিক্ষক এমএ কালাম, নাট্যকার ও পালাকার রাখাল বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, কবি আবুল বাশার, লোক গবেষক সারোয়ার আরেফিন ও গীতিকার ফকির কামাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র’-এর সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক কবি আনোয়ারা জেবুন্নাহার। এছাড়াও স্থানীয় কবি, সাহিত্য, সাংবাদিক ও বাউল সাধকরা উপস্থিত ছিলেন।