ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বীজ বিক্রির দায়ে কৃষি কর্মকর্তাসহ ২ জনকে জরিমানা

বীজ বিক্রির দায়ে কৃষি কর্মকর্তাসহ ২ জনকে জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সরকারি বরাদ্দের পাটের বীজ বিক্রির অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা ও এক দোকানদারকে প্রায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কাজিপুর থানার ওসি এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সংশ্লিষ্ট কৃষি বিভাগ সরকারিভাবে প্রান্তিক পাট চাষিদের মধ্যে বিনামূল্য বিতরণের জন্য ২৩০ প্যাকেট পাটের বীজ বরাদ্দ দেয়। এ বীজ বিতরণ না করে ওই দোকানদারের কাছে বিক্রি করে। গত শুক্রবার বিকালে এ বীজসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয় দোকানদার গোলাইকে আটক করে স্থানীয় লোকজন।

এ সংবাদে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান রাতেই ঘটনাস্থল চরপানাগাড়ি বাজারে যান এবং তাদের বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কৃষি কর্মকর্তাকে ৫০ হাজার টাকা  ও দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে তাদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। এ সময় পুলিশ কর্মকর্তা ও অনান্য কর্মকর্তাসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত