ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন

ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘মা-বাবা এন্টারপ্রাইজ’ নামে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শনিবার দুপুরে পূর্ব লামাপাড়া এলাকার পিঠালীপুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন গোডাউনটির মালিক মো. রানা মিয়া।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় গোডাউনে থাকা ঝুট কাপড়, পলি, কাগজ ও ইনটেক ফেব্রিক্স দ্রুত দাহ্য হয়ে ওঠে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা হতে পারে।

তিনি আরও বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত