
নীলফামারীর ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করছে উপজেলা প্রশাসন।
গতকাল রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত ঢেউটিন দুই বান্ডিল করে ১৫টি পরিবারকে দেওয়া হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, সাবেক চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; গত শুক্রবার সন্ধ্যায় ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি শাহারউদ্দিন পাড়ায় মঞ্জুরুল ইসলামের বসতঘড় থেকে বিদ্যুতের শর্টসার্কিট হতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করায় উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে দ্রুত ঢেউটিন বিতরণের ব্যবস্থা করেন।
উপকারভোগীরা হলেন, মো. মনসুর আলী, আছিমা বেগম, আছিয়া বেগম, ঈসমাইল হোসেন, নজরুল ইসলাম, মজিদুল ইসলাম, আজিজুল ইসলাম, ছামিনুর ইসলাম, ইসহাক আলী, স্বপন ইসলাম, রিপন ইসলাম, আব্দুর রউফ, জাকির হোসেন, বাছের রহমান ও আশিকুর রহমান।