ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প জাইকার অর্থায়নে (২য় পর্যায়) এর আওতায় ৫২৮০ মিটার দৈর্ঘ্যরে লালপুর থেকে শেষ কইতরবাড়ি পর্যন্ত মরা খাল উপ-প্রকল্পের (এসপি নং-৩৪১০৮) পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। খাল খনন ব্যয় ধরা হয়েছে ৯৭ লাখ ২৪ হাজার ৮৩৯ টাকা। খালের স্লুইস গেট মেরামত, বক্স কালভার্ট নির্মাণ, অফিস ঘর মেরামতের ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা। এই খালটি প্রথম খনন হয়েছিল ২০১২/১৩ অর্থ বছরে। গত শনিবার স্থানীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান (লিটন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, মাত্র ৫০ দিনের মধ্যে আমি আপনাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ উন্নয়নের কাজ নিয়ে এসেছি। এর ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এবং আমিষ জাতীয় খাদ্যের চাহিদাও কিছুটা মিটবে বলে আশা করছি। এলাকার উন্নয়নে যে কোনো সহযোগিতার দরকারে আপনারা আমাকে জানাবেন আমি যত দ্রুত পারি সমাধান করে দিব। এই খাল খননে ঠিকাদারি প্রতিষ্ঠান কে সর্বাত্মক সহযোগিতা করবেন। যাতে তিনি দ্রুত সময়ের মধ্যে গুণগতমান ভজাই রেখে বৃষ্টি শুরু হওয়ার আগেই খনন কাজটি শেষ করতে পারে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবায়েত হোসেন (উপজেলা প্রকৌশলী, এলজিডি ত্রিশাল) তিনি বলেন মরা খাল খননের ফলে সেচের আওতায় আসবে ৩৫০ হেক্টর জমি। ৪৫২টি পরিবার এই খাল খননের সুবিধা পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত