ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর যুবক সোহেল রানা হত্যা মামলায় পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এরইমধ্যে স্থানীয় বিএনপির সাবেক এক নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত ২০ মার্চ রাতে ঈদের বোনাস দেওয়ার কথা বলে ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরদিন একই এলাকার চিনাধুকুরিয়া গ্রামের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ মামলার বিশেষ তদন্ত ও গ্রেপ্তার অভিযান শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ভোর রাতে রংপুর শহর থেকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে ওই উপজেলার সুজাতৈল গ্রামের আদম ব্যাপারীর ছেলে। ওইদিন বিকালে শাহজাদপুর চৌকি আদালতে ১৬৪ ধারায় এ হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত