ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাঙামাটি জেনারেল হাসপাতালে চক্ষু অপারেশনের উদ্বোধন

রাঙামাটি জেনারেল হাসপাতালে চক্ষু অপারেশনের উদ্বোধন

রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে গতকাল চোখের অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা, আরও উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমাসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী, মিডিয়া ব্যক্তিত্ব।

উদ্বোধনের সময় চেয়ারম্যান বলেন, চোখ মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন মানুষ অন্ধ হয়ে গেলে তার জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে ডা. রোমেল চাকমা সাহস ও দক্ষতার সঙ্গে এগিয়ে এসে চক্ষু অপারেশনের উদ্যোগ নিয়েছেন, তাকে ধন্যবাদ।

এরইমধ্যে অপারেশন রুমসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা এরইমধ্যে গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে ৫ জন রোগী নির্বাচন করা হয়েছে, যার মধ্যে আজ ২ জনের অপারেশন সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি রোগীদেরও অপারেশন করা হবে।

সিভিল সার্জন উদ্বোধনের সময় বলেন, আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সীমিত পরিসরে হলেও চক্ষু অপারেশন কার্যক্রমটি চালু করব। তবে নানান সীমাবদ্ধতা ছিল। সবকিছু কাটিয়ে উঠে এই কার্যক্রম চালু করতে চেয়ারম্যান আমাদের আর্থিক সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন। চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল সাহসিকতার সঙ্গে এই চ্যালেঞ্জটি মোকাবিলা করছেন। আশা করি আমরা যথাযথভাবে চক্ষু অপারেশন কার্যক্রম চালিয়ে নিতে পারব। সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারব।

এ সময় অতিথি, উপস্থিত সব চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশে বলেন, এই চক্ষু অপারেশন কার্যক্রমকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত