ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ নিয়ে ১১ দিনের শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ১১ দিনের শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলার ১১ দিন বয়সী আফরিন জান্নাত নামের এক নবজাতকের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ক্লিনিকপাড়া এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের কন্যা।

বিষয়টি নিশ্চিত ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, গত শনিবার সকালে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবার। দিবাগত রাত দেড়টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত