ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জন কৃষকের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে সুবোধ মন্ডল (৬২) তার বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধান চাষ করেন। সুবোধ মন্ডল ও তার এক চাচাতো ভাই মিলে উক্ত জমিতে ধান চাষ করার কারনে তারা ইদুরের থেকে শস্য রক্ষা করতে উক্ত জমিতে কারেন্টের ফাঁদ দিয়ে রেখেছিলেন।

গত শনিবার রাতে সুবোধ উক্ত জমিতে কাজ করার সময় পা পিছলে ইদুরের ফাঁদে পড়ে যান। সেসময় বিদ্যুৎ থাকার কারণে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত