ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের অবৈধ দুই ইটভাটা মালিককে ৯ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের অবৈধ দুই ইটভাটা মালিককে ৯ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ ২ ইটভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অপর একটি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ও জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অবৈধ ইটভাটার কার্যক্রম চলে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার প্রায় দিনভর ওই উপজেলার বিভিন্ন স্থানে এ যৌথ অভিযান চালানো হয়। পরে মোবাইল কোর্ট বসিয়ে কোদলাদিঘরের মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ ও রুদ্রপুরের মেসার্স এসকেবি ব্রিকস, ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভূইয়াগাতির মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে এপ্রিল মাসের মধ্যে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটার মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ অভিযানে সহকারী পরিচালক তুহিন আলম, পুলিশ সদস্য ও অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত