ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জনতা ব্যাংকের নবীনগর শাখায় নতুন ব্যবস্থাপক

জনতা ব্যাংকের নবীনগর শাখায় নতুন ব্যবস্থাপক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জনতা ব্যাংক পিএলসি, নবীনগর শাখায় নতুন ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন আশ্রাফুল হক। গত রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন শাখায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এ ব?্যাংক কর্মকর্তা। সর্বশেষ তিনি নবীনগর উপজেলার ভোলাচং শাখায় ১৫ ফেব্রুয়ারি ২০২২ থেকে ৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, তিনি ১২ জুন ২০১৯ সালে জনতা ব্যাংক পিএলসি, মইনপুর বাজার, কসবা শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে ২৬ জানুয়ারি ২০২০ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত কৃষ্ণনগর বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে গ্রাহক সেবায় বিশেষ অবদান রাখেন। ব্যক্তিগত জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বগডহর গ্রামের স্থায়ী বাসিন্দা। নতুন দায়িত্ব গ্রহণ করে আশ্রাফুল হক বলেন, গ্রাহকদের আরও উন্নত, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানই আমার প্রধান লক্ষ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত