ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিক সমিতির কার্যালয় পরিদর্শন করেছেন চবি উপাচার্য

সাংবাদিক সমিতির কার্যালয় পরিদর্শন করেছেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান চাকসু ভবনের নিচতলায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয় পরিদর্শন করেছেন।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি সাংবাদিক সমিতির কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপাচার্য সমিতির সার্বিক কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

সমিতির নেতারা তাকে সাংবাদিক সমিতির বিভিন্ন কার্যক্রম অবহিত করেন এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা কামনা করেন। উপাচার্য কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপাচার্য সাংবাদিক সমিতির নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, কার্যনির্বাহী সদস্য শামীম হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত