ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দুই ব্যবসায়ীকে জরিমানা

দুই ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় এলপি গ্যাসের দোকানগুলোতে মনিটরিং অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, একাধিক ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।

অভিযানকালে মেসার্স তালুকদার ট্রেডার্সে অনিয়ম ধরা পড়লে প্রতিষ্ঠানটির মালিক মো. মিজানুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে রহিম স্টোরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে মালিক আব্দুর রহিমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় সহযোগিতা করেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত