ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সংরক্ষিত নারী এমপি পদে ফেনীতে বিএনপির আলোচনায় যারা

সংরক্ষিত নারী এমপি পদে ফেনীতে বিএনপির আলোচনায় যারা

নির্বাচনি আইনে বলা আছে, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন করতে হয়। গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করতে ‘কমিশন সভা’ করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পায়। আরও দুটি আসনে দলীয় প্রার্থীরা এগিয়ে আছেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাতজনও বিএনপি নেতা। এ হিসেবে সংরক্ষিত নারী আসনে দলটির ৩৬টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফেনীতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী অনেকেই দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। অনেকে ঢাকায় অবস্থান করছেন। ফেনীতে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, মহিলা দলের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহানা আক্তার সানু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান ও ছাত্রদলের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনাসহ বেশ কয়েকজন। উল্লেখিত তিনজনই বিগত দিনে আন্দোলন সংগ্রামে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। তবে শেষ পর্যন্ত কে পাচ্ছে মনোনয়ন সেটিই দেখার অপেক্ষায়। তৃণমূলের প্রত্যাশা দলের জন্য ত্যাগী ও নিবেদিত নেত্রীকেই মূল্যায়ণ করা প্রয়োজন। জানাগেছে, শেষ পর্যন্ত দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত