
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. বেনজীর আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হাসান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার প্রমুখ। সভায় আগামী বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনের লক্ষে কতিপয় সিদ্ধান্ত নেওয়া হয়।