
সরকারি খাল দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার পরিচালিত এ অভিযানে অবৈধভাবে দখল করে নির্মিত একটি দেয়াল অপসারণ করা হয়। অভিযানটি পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।