
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৪৭তম জাতীয় প্রযুক্তি ও বিজ্ঞান মেলা, দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন, ভাণ্ডারিয়া প্রেসক্লবের সভাপতি শফিকুল ইসলাম মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা শেষে প্রযুক্তি ও বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, এবারের মেলায় মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।