
সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দোয়া অনুষ্ঠান এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তুহিন হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, মানপত্র পাঠ করেন সুমা শান্তা মারিয়া, কবিতা আবৃতি করে আসফি এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুজিবর রহমান, মাওলানা রাহানুস সিদ্দিক, নিত্যানন্দ সরকার, কওসার আলী, তপন কুমার ঘোষ, রওশনারা খানম, জিয়াউর রহমান, মিনারা খাতুন শ্রাবণী সরকার, জাহিদুর রহমান, আফসার উদ্দিন প্রমিলা বালা, রঞ্জু রানী দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীদের রজনীগন্ধার ফুল দিয়ে নবীনবরণ করে নেওয়া হয় এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা দিয়ে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।