ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে ওয়াসিম আকরাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ওয়াসিম আকরাম গোমতি ইউনিয়নের কালাপানি এলাকার মৃত শওকত পিসির ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ মে রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাফিয়া আক্তারকে গলা টিপে হত্যা করেন ওয়াসিম। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে গলায় ফাঁস দিয়ে নাটক সাজানোর চেষ্টা করেন তিনি। এ ঘটনায় নিহত সাফিয়ার বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি দীর্ঘ প্রায় ৯ বছর বিচারাধীন থাকার পর এ রায় দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত