ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জাল ধ্বংস

দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জাল ধ্বংস

চুয়াডাঙ্গা দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে নির্মিত ৫টি অবৈধ বাঁধ অপসারণ ও ২০০ মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের নেতৃত্বে মৎস্যসম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে হাউলি ইউনিয়নের সুবলপুর ব্রিজের পার্শ্ববর্তী লংগন নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ ২০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং নদীর প্রবাহে বাধা সৃষ্টি করে স্থানীয়ভাবে তৈরি করা বাঁধ ৫টি ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।

?অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার ও ভূমি অফিসের কর্মচারীসহ পুলিশ প্রশাসনের একটি চৌকসদল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত