ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পাম্পে বিশৃঙ্খলা করার দায়ে তিনজনের জেল জরিমানা

পাম্পে বিশৃঙ্খলা করার দায়ে তিনজনের জেল জরিমানা

চুয়াডাঙ্গায় তেল পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা করার অপরাধে দুইজনকে ৫ দিনের জেল ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ তেল পাম্পে এ ঘটনা ঘটে।

এ সময় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডিঙ্গেদাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহকে ৫ দিনের জেল প্রদান করা হয় এবং সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কয়েক যুবক সকালে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন।

এ সময় তারা পাম্পের বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আটক করে। ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে পাঁচ দিন করে কারাদণ্ড ও একজনকে জরিমানা করে।

দুপুরে সাজা প্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত