ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার লস্করদী সরকারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হওয়ার পর খাবার সংকট তৈরি হয়।

কনেপক্ষের লোকজন অভিযোগ করেন বরপক্ষ বেশি লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। নারী-শিশুসহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে উভয় পক্ষ একে অপরকে আঘাত করে। এতে অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তাদের ৫ জন আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘খাবার দিতে দেরি হওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, এ ঘটনায় বরপক্ষ থেকে মকবুল হোসেন নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। আমরা অভিযোগ গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠয়েছি। তবে কনেপক্ষ কোন অভিযোগ করেনি।

পরবর্তীতে দুপক্ষ শান্ত হয়েছে। যেহেতু দুপক্ষই পাশাপাশি এলাকার বাসিন্দা ও তাদের পারিবারিক ব্যাপারা। তাই থানা পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত