
নরসিংদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। গতকাল শনিবার শহরের চৌয়ালা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম আল আমিন মিয়া (৩৫)। তিনি একজন অটোরিকশা চালক। তার বাড়ি রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকায়। এ ঘটনায় নাঈম মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী শিল্পী বেগম জানান, নিহত আল আমিনের ছোট বোনকে কিছু দিন ধরে বিয়ের জন্য নাঈম নামের এক বখাটে ছেলে বিরক্ত করে আসছে। এ নিয়ে আল আমিন ও তার ছোট ভাই হাসানের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। গত শুক্রবার নাঈমের সঙ্গে বড় ভাই আল আমিনের ঝগড়ার সমাধান হয়। এ সমাধান মেনে নিতে পারেনি ছোট ভাই হাসান। মানতে না পেরে গতকাল শনিবার সকালে নরসিংদীর চৌয়ালা এলাকায় এসে বড় ভাই আল আমিনকে ছুরি মেরে হত্যা করে।