ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ক্রীড়া ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না : পরিবেশমন্ত্রী

ক্রীড়া ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না : পরিবেশমন্ত্রী

বিএনপির কেন্দ্রীয় নেতা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে কোনো রকমের কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না, যারা যোগ্যতার বলে এগিয়ে যেতে পারবে তারা সব সুযোগ-সুবিধা পাবে। গতকাল শনিবার ফেনীতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে।শুধু পড়া লেখা আর বই পড়লে হবে না। এখন থেকে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের শিক্ষার্থীদের কোনো না কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত করা হবে।যাতে করে আমরা তাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে পারে। জেলার খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী- ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী- ২ আসনেন সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপিউপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত