ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ টাকার নকল সিগারেট জব্দ

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ টাকার নকল সিগারেট জব্দ

মাদারীপুরে বিপুল পরিমাণ নকল সিগারেট ও একটি কাভার্ডভ্যানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত সিগারেট ও রাজস্বসহ এর মোট আর্থিক মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। বুধবার ভোরে সদর উপজেলার মোবারকদি এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। আটকরা হলেন, মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ ব্রাহ্মণদি গ্রামের আদেল উদ্দিন মিয়ার ছেলে মো: আতাহার মিয়া (৬৫), কিশোরগঞ্জের লুকমারখার গ্রামের মুসিদ মিয়ার ছেলে কাভার্ডভ্যান চালক মোঃ নাদিম মিয়া এবং রাজশাহীর কাঁঠালবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহেল রানা (৪৫)। ব্রিফিংয়ে জানানো হয়, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করেন সদর থানার এসআই জিয়ারুল ও এএসআই আনোয়ারের সহযোগিতায় কিশোরগঞ্জের ভৈরবস্থ ‘গোলাম ফেরদৌস সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউটর’ থেকে আসা একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান মাদারীপুরের মোবারকদি এলাকায় পৌঁছালে সদর থানার একটি মোবাইল টিম সেটিকে থামিয়ে তল্লাশি চালায়।

এ সময় কাভার্ডভ্যানটি থেকে ১১০টি কার্টনে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১১ লাখ শলাকা নকল সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত নকল সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া সিগারেটের প্যাকেটে ভুয়া ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের প্রায় সাড়ে ৫৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সব মিলিয়ে জব্দকৃত পণ্য ও রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি সাড়ে ১৯ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ ফারিহা রফিক ভাবনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এরইমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, ট্যাক্স (ভ্যাট) বিভাগের কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত