ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষার পরিবেশ নিশ্চিতে ঈশ্বরগঞ্জে ইউএনওর সতর্কবার্তা

শিক্ষার পরিবেশ নিশ্চিতে ঈশ্বরগঞ্জে ইউএনওর সতর্কবার্তা

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষকদের প্রতিষ্ঠান চলাকালীন সময়ে অযথা বাইরে ঘোরাফেরা ও অনুমতি ছাড়া প্রতিষ্ঠান ত্যাগ না করার বিষয়ে সতর্ক করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি উপজেলার সকল বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠান চলাকালীন সময়ে কোনো শিক্ষক ক্লাস রেখে বাইরে চলে গেলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতির পাশাপাশি শিক্ষার পরিবেশও নষ্ট হয়। তাই দায়িত্ব পালনে শিক্ষকদের আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত