ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদককের সঙ্গে পুলিশের কোন প্রকার আপোষের সুযোগ নাই : ডিআইজি

মাদককের সঙ্গে পুলিশের কোন  প্রকার আপোষের সুযোগ নাই : ডিআইজি

রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ বলেছেন, ভয়াবহ মাদকের সঙ্গে পুলিশের কোন প্রকার আপোষের সুযোগ নাই। এ মাদক নির্মূলে পুলিশের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। যেন যুবকেরা মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্তি পায়। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানা চত্বরে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করেছে, তার মধ্যে পুলিশ ছিল এক নম্বরে। মাদকের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে সোজা বাড়ি যেতে হবে। আমরা চাই না কেউ মাদক কারবারি বা মাদক সেবনের সঙ্গে জড়িত থাকুক। আমি এখন বিশ্বাস করি যে কোন থানা এলাকায় মাদক কারবারি হয়। অনেক ক্ষেত্রেই তাদের সাথে যোগসাজশ থাকে। এসব কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য স্পষ্ট ভাষায় নির্দেশ দিচ্ছি এবং মাদক নির্মূলে পুলিশের ভ’মিকা আপোষহীন থাকতে হবে। তিনি মাদক নির্মূলে সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগতিা কামনা করেন। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সদর থানার ওসি রাকিবুল হাসান ও কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ,ডিআইজি,মাদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত